বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, বাকেরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

বাকেরগঞ্জে তেরি প্রতিমা। ছবি : কালবেলা
বাকেরগঞ্জে তেরি প্রতিমা। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দুর্গাপূজা মণ্ডপের তিনটি প্রতিমা ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার পশ্চিম শ্যামপুর দেউরী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে বলে মন্দির কমিটি ও পুলিশ জানিয়েছে।

এ ঘটনার পর বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলামকে সরিয়ে থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে এসপি মোহাম্মদ বেলায়েত হোসেন জানিয়েছেন।

মন্দিরের সাধারণ সম্পাদক শংকর দেউরী কালবেলাকে জানান, গতকাল বৃহস্পতিবার রাত দেড়টা পর্যন্ত মন্দিরে ছিলেন তারা। এরপর সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে এসে দেখতে পান দুর্গা, লহ্মী ও কার্তিক প্রতিমার মাথা ভেঙে ফেলা হয়েছে।

কারা করেছেন, এ বিষয়ে কোনো ধারণা নেই জানিয়ে শংকর দেউরী জানান, গত ১১ বছর ধরে এ মণ্ডপে পূজা হয়। এই প্রথমবার এ ধরনের ঘটনা ঘটেছে। তবে পূজার আগে পুনরায় প্রতিমা তৈরি সম্ভব হবে জানিয়ে তিনি জানান, প্রতিমায় শুধু রং করার কাজ বাকি ছিল। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করবেন না বলেও জানিয়েছেন সাধারণ সম্পাদক।

এদিকে বরিশালের ডিসি, সেনা ক্যাম্প কমান্ডারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাকেরগঞ্জ থানার ওসির দায়িত্ব পাওয়া গোলাম মোস্তফা বলেন, তিনটি প্রতিমা ভাঙচুর হয়েছে। এর মধ্যে একটির মাথা ভেঙে পায়ের কাছে রাখা হয়েছে। আরেকটির মাথা ভেঙে ঝুলিয়ে রাখা হয়। অন্যটির হাত ভেঙে ফেলা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

এসপি মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বিষয়টির অনুসন্ধান ছাড়া নিশ্চিত কিছু বলা যাবে না। মণ্ডপ কমিটির প্রতি আমাদের নির্দেশনা ছিল, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক রাখার। কিন্তু তারা রাখেনি। এক্ষেত্রে মণ্ডপের কর্তৃপক্ষও দায় এড়াতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১০

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১১

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১২

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৩

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৪

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৫

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

১৭

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১৮

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১৯

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

২০
X