টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:০৪ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ময়লা-আবর্জনায় ভরা ড্রেন পরিষ্কার করলেন মসজিদের খতিব 

মসজিদের খতিবের নেতৃত্বে ড্রেন পরিষ্কার করেন স্বেচ্ছাসেবকরা। ছবি : কালবেলা
মসজিদের খতিবের নেতৃত্বে ড্রেন পরিষ্কার করেন স্বেচ্ছাসেবকরা। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে ময়লা-আবর্জনায় ভরা ড্রেন। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় খাঁ-পাড়া রোড, সাতাইশ রোড, কলেজ গেট রোডসহ পশ্চিম থানা এলাকার প্রতিটি অলিগলির রাস্তা।

সংস্কার আর সচেতনতার অভাবে সামান্য কয়েকদিনের বৃষ্টিতে ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে গিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায় এবং এলাকায় জনদুর্ভোগের সৃষ্টি হয়।

একদিকে জলাবদ্ধতা অন্যদিকে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। এলাকায় জমে থাকা পানি নিষ্কাশনে ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ড্রেনের ভেতরে জমে খালি বস্তা ও ময়লা পরিষ্কারের কার্যক্রম চালানো হয়। এ সময় টঙ্গীর স্থানীয় সৌদি মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ানের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি টিম এই ড্রেনের ময়লা পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

মাওলানা আবু সুফিয়ান বলেন, জনগণের অসচেনতার কারণে এলাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিদিন ময়লা-আবর্জনা দিয়ে ড্রেনগুলো ভরে রাখেন তারা। এজন্য মূলত পানি নিষ্কাশনে সমস্যা হয়। সবাই যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে তাহলে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা কমে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

রাজকে নিয়ে যা বললেন পরী

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

গ্যাস সরবরাহ বিঘ্নিতের কারণ জানাল তিতাস

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

১০

প্রথম ১০ রোজার বিশেষ দোয়া

১১

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, বুঝবেন যেভাবে

১২

জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: আলী রীয়াজ

১৩

কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি : জামায়াত আমির

১৪

তপশিলের পর থেকে আটকদের তথ্য জানাল আইএসপিআর

১৫

যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই বিভাজন চায় : সালাহউদ্দিন

১৬

পাকিস্তানও বাংলাদেশের পথে!

১৭

রোজা রেখে স্বামী-স্ত্রী কতটুকু ঘনিষ্ঠ হতে পারবে?

১৮

দেশে ভূমিকম্প অনুভূত

১৯

বক্স অফিসে রানির দাপট

২০
X