সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে গ্যাস অনুসন্ধানে ভালো কিছু অপেক্ষা করছে : জ্বালানি উপদেষ্টা

নোয়াখালীর সোনাইমুড়ীতে বাপেক্স প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা
নোয়াখালীর সোনাইমুড়ীতে বাপেক্স প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা

বাপেক্সের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন জায়গায় গ্যাসের জন্য অনুসন্ধান চালাচ্ছি। আশা করি ভালো কিছু অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ওয়াসেকপুর গ্রামে বাপেক্স প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমাদের দেশে এখনো গ্যাসের তীব্র সংকট চলছে। আমাদের এখন ৪ হাজার এমসি গ্যাস দরকার, সেখানে আমরা পাচ্ছি মাত্র ২ হাজার। আমরা বর্তমানে বিভিন্ন দেশ থেকে গ্যাস আমদানি করছি, এতে আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। আমরা জোরালোভাবে চেষ্টা করছি উৎপাদনমুখী হওয়ার।

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদ, নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, সোনাইমুড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্নিজ ফাতেমাসহ সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

উল্লেখ্য, বেগমগঞ্জ ও সোনাইমুড়ি গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন চাই, জাতীয় সম্পদ খনিজ পদার্থ তেল-গ্যাসের সদ্ব্যবহার চাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাইমুড়ী অম্বরনগর, ওয়াসেকপুর, নাটেশ্বর, সেতু ভাঙ্গা, আব্দুল্লাহর হাট, রাজাপুর, কবিরহাট ও কুতুবপুরসহ বিভিন্ন এলাকার সাধারণ জনগণ গ্যাস ফিল্ড থেকে ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X