নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘সরকার চোরাবালির পথে হাঁটছে’

যৌথ কর্মিসভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান। ছবি: কালবেলা
যৌথ কর্মিসভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান। ছবি: কালবেলা

‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিগত সরকারের সময় সিন্ডিকেট ছিল। এখন কোথায় সিন্ডিকেট হচ্ছে খুঁজে বের করতে হবে। কিন্তু কেন সিন্ডিকেট ভাঙতে উদ্যোগ নেওয়া হচ্ছে না? সরকার কেন জানি চোরাবালির পথে হাঁটছে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। যারা এর সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন।’

শনিবার (২ নভেম্বর) বিকালে নওগাঁয় যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কাঙ্ক্ষিত সংস্কার করে রাষ্ট্রকে নির্বাচনের দিকে ধাবিত করুন, জনগণের প্রত্যাশা পূরণ করুন।

নেতাকর্মীদের শাস্তির বিষয়ে রাজিব আহসান বলেন, আমরা ইতোমধ্যে সংগঠন থেকে ৫০০ জনকে বহিষ্কার করেছি। সরকারের মধ্যে লুকিয়ে থাকা শেখ হাসিনার অনেক লোক আছে। তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা চাই অন্তর্বর্তী সরকার সফল হোক।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহমেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ অন্যরা বক্তব্য দেন।

এ সময় নওগাঁ জেলার ১১টি উপজেলার ১৪টি ইউনিটের যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১০

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১১

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১২

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৩

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৪

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

১৫

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

১৬

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

১৭

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

১৮

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

১৯

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

২০
X