শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বড় ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাই

শরীয়তপুরে দুই ভাইয়ের মৃত্যু। ছবি : কালবেলা
শরীয়তপুরে দুই ভাইয়ের মৃত্যু। ছবি : কালবেলা

শরীয়তপুরের আংগারিয়ায় বড় ভাই জাহাঙ্গীর শিকদারের (৪৫) মৃত্যুর খবর শুনে ছোট ভাই মোহাম্মদ আলী (৪২) মারা গেছেন। বুধবার (১৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী ওই এলাকার নুরুল হক শিকদারের ছেলে।

নিহতের স্বজনরা জামায়, জাহাঙ্গীর শিকদার পেশায় একজন বাসচালক। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরের খাগদী এলাকার একটি মাদ্রাসায় বসে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ আলীও। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে দুই ভাইয়ের এমন মৃত্যুর খবর পেয়ে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ছোট ভাই কানন শিকদার বলেন, আমরা ছয় ভাই। আমাদের ভাইদের একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক। মঙ্গলবার রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে তাকে নিয়ে বাড়ি ফিরে সব আত্মীয়দের খবর দেই। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আরেক ভাই হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করেন। পরে তিনিও মারা যান। বড় দুই ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

নিহতদের মামা জব্বর তালুকদার বলেন, ভাইদের মধ্যে এতটাই মহব্বত ছিল, যে কোনো অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করত। আজ বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেলেন। এটা আসলে মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর। তাদের দুজনকে জানাজা শেষে পাশাপাশি কবর দেওয়া হবে।

এ ব্যাপারে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় কালবেলাকে বলেন, ‘জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিল। আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক ছিল। ভোরবেলা ওর মরদেহ বাড়িতে পৌঁছে দেই, এর কিছুক্ষণ পর জানতে পারি তার মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছেন। জীবনের প্রথম দেখলাম ভাইয়ের মৃত্যুর খবরে আরেক ভাইও মারা গেলেন। আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X