সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না বাবার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

প্রাইভেট শেষে ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মো. সেলিম (৪৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার ছেলে আব্দুল মবিন।

ডোমার ফায়ার সার্ভিসের একটি দল আহত আব্দুল মবিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে নীলফামারীর ডোমার উপজেলা শহরের পোস্ট অফিস সংলগ্ন ডিবি রোড সড়কে দুর্ঘটনাটি ঘটে। সেলিম বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী কাকতলী এলাকার মৃত সলেমান আলীর ছেলে। আহত আব্দুল মবিন ঢাকা প্রিপারেটরি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মোটরসাইকেল যোগে সেলিম ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে পোস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি দ্রুত গতির ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে বাবা ছেলে ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হন সেলিম। দুর্ঘটনা এড়াতে এ সময় ডোমার বাজার দিয়ে ট্রাক চলাচল বন্ধের দাবি জানান এলাকাবাসী।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, ড্রাইভার পলাতক রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১০

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১২

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৩

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৪

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৫

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৬

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৭

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৮

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৯

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

২০
X