ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া খাড়াকান্দি এলাকার গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে জুয়েল রানা (৩১) ও ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের আবুল কালামের ছেলে মতিয়ার রহমান (৩১)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কলেজশিক্ষার্থী গত ৪ ডিসেম্বর ডাক্তার দেখানোর জন্য ফরিদপুরে যান। ফরিদপুরের বদরপুর এলাকার শিলা নামে এক মেয়ে তার পূর্ব পরিচিত। ডাক্তার দেখানোর পর শিলা ওই কলেজশিক্ষার্থীকে ভাঙ্গা উপজেলার গ্রিন প্রাইভেট হাসপাতালের তৃতীয় তলায় সৌদি প্রবাসী শাহাদাত শেখের বাসায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে ধর্ষণ করে আসামিরা। এ সময় শিলা নামে ওই মেয়ে কলেজশিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যান।

ওসি মোকসেদুর রহমান বলেন, ওই শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে ভাঙ্গা থানায় ধর্ষণের মামলা করেছেন। আমরা আসামিদের ভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছি। আসামিরা ১৬৪ ধারায় ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X