মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতা খুন, মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বহিষ্কৃত মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান। ছবি : কালবেলা
বহিষ্কৃত মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে শিল্প ও বাণিজ্য মেলায় বিএনপি-যুবদলের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা জাহেদ হোসেন মুন্না নিহতের ঘটনায় পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত কামরুল হাসানের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (১৩ জানুয়ারি) রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে শিল্প ও বাণিজ্য মেলা এলাকায় বিএনপি-যুবদলের সংঘর্ষে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহেদ হোসেন মুন্না নিহত হন।

এ ঘটনায় নিহত জাহেদের ভগ্নিপতি আরাফাত হোসেন বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান (৩৭), নাজমুস সাকিব মারুফ (২২), শাহ আলম (৪৭) ও আরমানকে (২৬) গ্রেপ্তার করে। পরে আসামিদের আদালতে সোপর্দ করে পুলিশ।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলোমন দ্বীপপুঞ্জের বিশাল স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১০

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১১

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১২

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১৩

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৪

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৫

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৬

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৭

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৮

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৯

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

২০
X