চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম ওয়াসার বিল আত্মসাৎ, দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ

চট্টগ্রাম ওয়াসা। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম ওয়াসা। ছবি : সংগৃহীত

গ্রাহকদের বিলের টাকা আত্মসাৎ করায় দুই কর্মচারীকে পুলিশে দেওয়ার পর এবার অনুমোদিত ব্যাংক ছাড়া অন্য কারও কাছে বিল পরিশোধ না করতে বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। সংস্থাটির ধারণা, গ্রাহকের বিল আত্মসাতের পেছনে ব্যাংক কর্মকর্তাসহ একটি চক্র জড়িত থাকতে পারে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি। এর আগে সোমবার (২০ জানুয়ারি) গ্রাহকের প্রায় ২৫ লাখ টাকার বিল আত্মসাতের অভিযোগে দুই কম্পিউটার অপারেটর আজমির হোসেন ও মিঠুন ঘোষকে পুলিশে সোপর্দ করে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম ওয়াসার তালিকাভুক্ত ব্যাংক/শাখা, গ্রামীণফোন, বিকাশ, নগদ ও রকেট ব্যতীত অন্য কোনো মাধ্যম বা ব্যক্তির সহায়তায় পানির বিল পরিশোধ না করার জন্য অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে বিল পরিশোধের দায়ভার চট্টগ্রাম ওয়াসা বহন করবে না।

ওয়াসা সূত্রে জানা গেছে, গ্রাহকদের কাছ থেকে বিলের টাকা আদায় করে ওয়াসার কম্পিউটার সিস্টেমে জমা দেখালেও, আদতে সে টাকা ওয়াসার ব্যাংক অ্যাকাউন্টে জমা করত না একটি চক্র। প্রাথমিক তদন্তে প্রায় ২৫ লাখ টাকার অনিয়ম শনাক্ত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আজমির হোসেন ও মিঠুন ঘোষ নামের ওয়াসার দুই কম্পিউটার অপারেটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ওয়াসার কম্পিউটার প্রোগ্রামার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক কাজী শহিদুল ইসলাম কালবেলাকে বলেন, গ্রাহকরা যাতে ওয়াসার তালিকাভুক্ত ব্যাংক ছাড়া অন্য কারও কাছে বিলের টাকা না দেয় সেজন্য আমরা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।

তিনি আরও বলেন, গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনায় আমরা দুই কর্মচারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। গ্রাহকদের বিলের টাকা আত্মসাৎ করার পেছনে আরও কেউ কেউ জড়িত থাকতে পারে বলে আমরা সন্দেহ করছি। ব্যাংকের কর্মকর্তাও জড়িত থাকতে পারেন। আমরা এটা তদন্ত করে দেখব।

দুই কর্মচারীর বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ওসি জাহেদুল কবীর কালবেলাকে বলেন, ওয়াসার দুই কর্মচারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। আর তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটা দুদকে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১০

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১১

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১২

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৩

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

১৪

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

১৫

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

১৬

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

১৭

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

১৮

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

১৯

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

২০
X