মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পিস্তল ঠেকিয়ে সোনার দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ১

ডাকাতির পর ঘটনাস্থলে উৎসুক জনতা। ছবি : কালবেলা
ডাকাতির পর ঘটনাস্থলে উৎসুক জনতা। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তল ঠেকিয়ে জিম্মি করে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সেসময় সংঘবদ্ধ ডাকাতচক্র ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করায় মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে ডাকাতচক্র।

শনিবার (৮ জানুয়ারি) উপজেলা মিয়াবাজার রাত ৮টায় সময় মিয়াবাজারস্থ মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। জনতারা সন্দেহভাজন ১ ডাকাতকে আটক করেছে।

তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় প্রীতি জুয়েলার্সসহ আশপাশের দোকানগুলোতে ক্রেতারা মাল ক্রয়ের জন্য দেখছেন। এসময় একই মার্কেটের দোতালায় মসজিদে এশার নামাজ চলছিল। হঠাৎ করে পৌনে ৮টার দিকে ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে যায়। পাশের বিসমিল্লাহ টেলিকমের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে চিৎকার করায় তাকে গুলি করে সংঘবদ্ধ ডাকাত চক্র।

ব্যবসায়ী রবিউল হোসেন মিলন বলেন, এশার নামাজের শেষ পর্যায়ে ককটেল ও গুলির আওয়াজ শুনতে পাই। পরে বেরিয়ে দেখি মসজিদ মার্কেটের নিচতলার প্রীত জুয়েলার্স নামের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

প্রীতি জুয়েলার্সের প্রোপাইটর রবীন্দ্র দত্ত বলেন, ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিল। রাত ৮টার দিকে ৫-৭ জনের একটি চক্র ককটেল বিস্ফোরণ ও পিস্তল ঠেকিয়ে সবাইকে জিম্মি করে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে ব্যবসায়ীরা সন্দেহভাজন এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সন্দেহভাজন ডাকাতকে থানায় নিয়ে যায়। এছাড়া একটি নোহা মাইক্রোবাসও উদ্ধার করে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ কালবেলাকে জানান, মিয়াবাজার সোনার দোকানে ডাকাতির ঘটনায় জনতা এক ডাকাতকে আটক শেষে পুলিশের কাছে সোপর্দ করেছে। অপর ডাকাতদের আটক করতে পুলিশের একাধিক টিমের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X