রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৬:৩৭ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি রাস্তায় দেয়াল নির্মাণ, বাধা দেওয়ায় নারীকে মারধর

সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণ। ছবি : কালবেলা
সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রৌমারীতে সরকারি রাস্তা দখল করে ইটের দেয়াল নির্মাণে প্রতিবাদ করায় কমলা খাতুন নামে এক নারীকে মারধর করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিকার চেয়ে এদিন বিকেলে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

অভিযুক্তরা হলেন- রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকার তাজুর উদ্দিনের ছেলে সৈয়দ জামাল (৬৫) ও তার ছেলে মাইদুল হক (৩৫)।

প্রতিকার চেয়ে শুক্রবার (২১ মার্চ) দুপুরে ভুক্তভোগী কমলা খাতুন কালবেলাকে জানান, দীর্ঘদিন থেকে তার বাড়ি থেকে হাবিবুর মাস্টারের বাড়ি পর্যন্ত সরকারি রাস্তায় চলাচল করে আসছেন ওই এলাকার মানুষ। বৃহস্পতিবার হঠাৎ করে ওই রাস্তায় ইট দিয়ে দেয়াল নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় সৈয়দ জামাল ও তার ছেলে মাইদুল হক।

এতে স্থানীয়দের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। এ সময় নির্মাণ কাজে বাধা দিতে গেলে তাকে মারধর করেন তারা। তখন ওই নারীর বাম হাত ফেটে যায়। ছিঁড়ে ফেলা হয় পরনের কাপড়। পরে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রানা কালবেলাকে বলেন, এর আগেও ওই রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা করা হয়েছে। এরপরও বৃহস্পতিবার ইটের দেয়াল নির্মাণ কাজ শুরু করেন তারা।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের একাধিকবার কল দিলেও পাওয়া যায়নি।

রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, এ ধরনের অভিযোগ পাইনি। পেলে বিষয়টি দেখা হবে বলে জানান।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান কালবেলাকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে পুড়ল বিদ্যালয়

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সীমান্তে বিজিবির ওপর হামলা

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১০

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

১১

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১২

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১৩

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১৪

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

১৫

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

১৬

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৭

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

১৮

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

২০
X