টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগ নিষিদ্ধ না করলে অন্তর্বর্তী সরকারকে জবাবদিহির আওতায় আসতে হবে’

বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য শাকিলউজ্জামান। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য শাকিলউজ্জামান। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করে তাহলে তাদের জবাবদিহির আওতায় আসতে হবে।

তিনি বলেন, বিগত দিনে আমরা দেখেছি শেখ হাসিনার গুন্ডাবাহিনী ইফতার মাহফিলেও আমাদের উপর হামলা চালিয়েছে। কিন্তু বর্তমান সময়ে এখন আর সেই হামলা মামলার রাজনীতি নেই।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল গণঅধিকার পরিষদের আয়োজনে রাজনীতিবিদ, সুশীলসমাজ, সাংবাদিক, ব্যবসায়ী ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত শেখ হাসিনার সময়ে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম সমাজ। ছাত্র জনতার রক্তের উপরে এই অন্তর্বর্তী সরকার, তাই বলতে চাই অনতিবিলম্বে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধ করতে হবে।

গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম, টাঙ্গাইল জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১০

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১১

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১২

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৪

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৭

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৮

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৯

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

২০
X