দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২২

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ও স্থানীয়রা। ছবি : কালবেলা
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ও স্থানীয়রা। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে উভয়পক্ষের ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর চাঁদপুর জোড়াতলা মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- একই গ্রামের আব্দুল হালিমের ছেলে শাখাওয়াত হোসেন (৩৫), আফছার আলির ছেলে মিলন হোসেন (৩০), নুর হকের ছেলে রকিবুল রহমান (৩৮) ও মাহাবুবুর রহমান (৪০), মাহাবুবুর রহমানের ছেলে তানভির (২৫), মৃত আফসার আলির ছেলে আব্দুল আলিম (৩৫), মস্তবারী মণ্ডলের ছেলে ইউনুস আলি (৫০), তাহাজ উদ্দীনের স্ত্রী রশিদা খাতুন (৪০), সামসুলের স্ত্রী আছিয়া খাতুন (৩০), সামসুল হকের ছেলে হায়দার আলি (৫০), হায়দার আলির ছেলে হাসিবুর (১৯), তাহাজ উদ্দীনের ছেলে শহিদ (১৮), রাশিদুলের ছেলে ইনামুল (২২), নাজের আলির ছেলে শরিফুল (৩৫), নাজের মণ্ডলের ছেলে রফিকুল (৫০), খোদা বক্সের ছেলে বাবলু (৪০), বিল্লাল হোসেনের ছেলে জুবায়ের হোসেনসহ (৩৫) আরও অজ্ঞাত পাঁচজন ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের সামসুল হকের ছেলে হায়দার আলি ও মৃত আফসার আলির ছেলে আব্দুল হালিম গংয়ের সঙ্গে উপজেলার উত্তরচাঁদপুর গ্রামের জোড়াতলা মাঠে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। আজ বেলা ১১টার দিকে হালিম গং ওই জমিতে পাট বুনতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২২ জন আহত হন। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহামিদা আক্তার রুনা বলেন, মারামারির ঘটনায় সকাল থেকে আহত রোগী আসছে। বর্তমানে এখানে ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ন কবির কালবেলাকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমিসহ পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X