মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের হানা, যে প্রমাণ মিলল

আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি : কালবেলা
আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ছবি : কালবেলা

আশুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবাসিক জমিতে ভবন থাকলেও তা উল্লেখ না করে দলিল রেজিস্ট্রি, অতিরিক্ত ফি আদায়সহ নানা অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় দুদক কর্মকর্তারা জমিতে স্থায়ী ভবন থাকা সত্ত্বেও তা গোপন রেখে দলিল রেজিস্ট্রি করার প্রমাণ মেলে।

এছাড়াও বিভিন্ন ফি-এর নামে অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের সত্যতাও মিলেছে।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ‘দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে আমাদের নজরে আসে। আজকের অভিযানে আমরা এসব অভিযোগের ভিত্তিতে সত্যতা পেয়েছি।’

তিনি বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X