যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

সালিশের নামে বাড়ি ভাঙচুর, বিএনপির দুই নেতা বহিষ্কার

সালিশের নামে ৩টি আধাপাকা বাড়ি ভেঙে রাস্তা তৈরি ও লুটপাট করার অভিযোগে দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। ছবি : সংগৃহীত
সালিশের নামে ৩টি আধাপাকা বাড়ি ভেঙে রাস্তা তৈরি ও লুটপাট করার অভিযোগে দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। ছবি : সংগৃহীত

যশোর সদর উপজেলার করিচিয়া গ্রামে সালিশের নামে বাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, যশোর সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা এবং চাঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. আব্দুল হালিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত মালেকা বেগমের ছেলে শাকির আহমেদ অভিযোগ করে বলেন, প্রতিবেশী ফজরের সঙ্গে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। বিএনপি নেতাদের ডেকে এনে সালিশের নামে আমাদের ৩টি আধাপাকা বাড়ি ভেঙে রাস্তা তৈরি ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, গত ১৬ এপ্রিল গভীর রাতে রাস্তা নির্মাণ নিয়ে এক সালিশি বৈঠকে গোলাম মোস্তফা ও আব্দুল হালিম করিচিয়া গ্রামের মালেকা বেগমের সেমি পাকা বাড়ি ভাঙচুর করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত কালবেলাকে বলেন, বাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১০

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১১

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১২

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১৩

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১৪

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১৫

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৬

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৭

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৮

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

২০
X