কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কিশোরগঞ্জ থানা, নীলফামারী। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ থানা, নীলফামারী। ছবি : সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ি জুম্মাপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষক বাবুল হোসেনের (৪৮) বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক ওই গ্রামের কলিম উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, ‘গত শনিবার (১৯ এপ্রিল) সকালে আমার স্বামী কাজে ও আমি বড় মেয়ের বাড়ি বেড়াতে যাই। সেখান থেকে খবর পেয়ে এসে মেয়ের কাছে জানতে পারি, পাশের বাড়ি থেকে ফেরার পথে শিক্ষক বাবুল হোসেন জোর করে আমার মেয়েকে তার বড় ভাইয়ের ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে আমার মেয়ের মুখ চেপে ধরে ধর্ষণ করে।’

‘আত্মরক্ষার জন্য আমার মেয়ে চিৎকার ও চশমা ছুড়ে মারলে সেই শব্দে ভয় পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় বাবুল। পরে এলাকাবাসী গিয়ে আমার মেয়েকে উদ্ধার করে।’

ভুক্তভোগী শিশুর বড় ভাই কালবেলাকে বলেন, ‘আমরা গরিব মানুষ। আমাদের ইজ্জত নিয়েছে, আমরা মুখ দেখাব কি করে। আমি এই ঘটনায় জড়িত পাষণ্ড বাবুল মাস্টারের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে ইউপি সদস্য রুহুল বলেন, ‘ঘটনা সত্য। আমি মেয়ের কাছে জানতে চেয়েছিলাম, তখন সে বলে- ধর্ষণের আলামত আমার পরনের কাপড়ে এখনো লাগায় আছে।’

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুপির রাজনীতি ও নির্বাচন

পার্লামেন্টে সত্যি কথা শুনতে চাইলে আমাকে ভোট দেন : ফজলুর রহমান

চট্টগ্রামকে ক্রীড়া নগরী হিসেবে গড়ে তুলতে যে উদ্যোগের আহ্বান জানালেন তারা

এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় : তাহের

জামায়াত আমিরের নারীবিদ্বেষী পোস্টের প্রতিবাদ ইডেন শিক্ষার্থীদের

১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে যা জানা গেল

রমজান মাসের সব দোয়া আরবি-বাংলা উচ্চারণসহ

গণভোট নিয়ে তর্কের জেরে যুবককে ছুরিকাঘাত

আড়াই টন জাটকা গেল এতিমখানায়

আড়াই কোটির নতুন টুর্নামেন্টে কেন নেই সৌম্য-নাঈমরা

১০

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত মুফতি ফয়জুল করীম

১১

মারকাটারি গ্যাংস্টার লুকে শাকিব; ‘প্রিন্স’-এর ঝলকেই বাজিমাত

১২

শবেবরাতে যা করবেন, যা করবেন না

১৩

পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান

১৪

পাকিস্তানে ব্যাপক অভিযান, নিহত প্রায় দেড়শ

১৫

রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে কী করবেন?

১৬

সাভারে বিএনপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে বহিষ্কার

১৮

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন বিসিবির

১৯

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

২০
X