বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা ব্যুরো ও লাকসাম প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত রবিউল হোসেন রবু। ছবি : কালবেলা
দণ্ডপ্রাপ্ত রবিউল হোসেন রবু। ছবি : কালবেলা

কুমিল্লার লাকসামে বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় বিএনপি নেতা খাদ্য বান্ধব ডিলার রবিউল হোসেন রবুর ঘর থেকে ৩৫০ কেজি চাল উদ্ধার হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এ অভিযানের নেতৃত্ব দেন।

রবিউল হোসেন রবু (৪২) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত সফি উল্লাহর ছেলে।

স্থানীয় বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ একাধিক লোক জানান, সন্ধ্যায় একই পাড়ার দুর্সম্পর্কীয় এক চাচির ঘরে ধান বলে চালগুলো রেখে যান রবিউল হোসেন রবু। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ৯৯৯ এ কল করেন।

এ সময় চাল বহনকারী রিকশাচালক সফিকুর রহমানকে আটক করেন এলাকাবাসী। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ডিলার রবিউলকে ডেকে আনেন। জিজ্ঞাসাবাদে রবিউল চালগুলো বিতরণ না করে অবৈধভাবে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসে বলে স্বীকার করেন।

একই গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, আমাদের দলে কোনো দুস্কৃতিকারী, চোর ও অন্যের সম্পদ আত্মসাৎকারীর স্থান নেই। আমরা নেতাদের বিষয়টি জানিয়েছি। তার বিরুদ্ধে শীর্ষস্থানীয় নেতারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, জিজ্ঞাসাবাদে ডিলার রবিউল হোসেন চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১০

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১১

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১২

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৩

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৪

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৫

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৬

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৭

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৮

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৯

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

২০
X