সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৪:২৮ এএম
অনলাইন সংস্করণ

জানাজায় গিয়ে ভাতিজার মৃত্যু, খবর শুনে মারা গেলেন চাচাও

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় মোসলেম উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তার জানাজায় অংশ নেন স্থানীয় হাইস্কুলের মৌলভি শিক্ষক মকুবুল হোসেন। এ সময় অসুস্থ হয়ে মারা যান তিনি। মকবুল হোসেনের মৃত্যুর খবর শুনে মারা যান তার চাচা সমেশ উদ্দিন ফকির।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার ফরিদপুর ইউনিয়নে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামের সমুজ মন্ডলের ছেলে হাফেজ মোসলেম উদ্দিন মন্ডল অসুস্থ হয়ে মারা যায়। বৃহস্পতিবার সকালে তার জানাজায় অংশগ্রহণ করেন মোলংবাজার উচ্চ বিদ্যালয়ের মৌলভি শিক্ষক ও চক গোবিন্দপুর গ্রামের মানিক উল্লার ছেলে মকবুল হোসেন। সেখানে নামাজ পড়ার সময় বুকের ব্যথা অনুভব করে অসুস্থ হন। তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে মবকুল হোসেনের আকস্মিক মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আরজ উদ্দিন মন্ডলের ছেলে ও মকবুল হোসেনের চাচা সমেশ উদ্দিন ফকির। একই দিনে তিনজনের মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় নেমেছে শোকের ছায়া।

ফরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর সরকার বলেন, চাচা সমেশ উদ্দিন ফকির ও ভাতিজা মকবুল হোসেনের জানাজা বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনজনের মৃত্যুর ঘটনা লোকমুখে শুনেছি। একই দিনে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যুর ব্যাপারটি খুবই বেদনাদায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১০

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১১

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৩

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৪

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৫

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৬

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৭

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৮

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৯

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

২০
X