ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

রেললাইনে মিলল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

নিহত বাদশা। ছবি : সংগৃহীত
নিহত বাদশা। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রেললাইনের ওপর থেকে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উমিরপুর রেললাইনের ওপর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাদশা (৫০) পাকশী ইউনিয়নের ইপিজেড মোড় এলাকার দেলোয়ার হোসেন প্রামানিকের ছেলে। তিনি পাকশী ইপিজেড রোডের মিঠুন স্টোরের মালিক ছিলেন ।

নিহতের ছেলে মিঠুন জানান, তার বাবাকে ইপিজেড মোড় মুদি দোকান থেকে কে বা কারা ডেকে নেয়। একপর্যায়ে রাত সাড়ে ৮টার সময় তার বাবা বাড়িতে মোবাইলে জানায়, তাকে চোখ বাধা অবস্থায় কে বা কারা অটোতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করি। থানা থেকে আসার পথে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি। একপর্যায়ে একজন বলে রেললাইনের পাশে একটি মোবাইলে রিং এর আলো জ্বলছে, সেখানে গিয়ে দেখতে পায় আমার বাবার গলাকাটা লাশ।

তিনি আরও জানান, হয়ত দুর্বৃত্তরা আমার বাবাকে অপহরণের পর হত্যা করে রেললাইনের ওপর ফেলে রেখে যায়। বাবা মুদি দোকানের পাশাপাশি জমি কেনাবেচা করত নিয়মিত।

ঈশ্বরদী জি আর পি থানার ওসি জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

১০

মুক্তিযোদ্ধা ভাতার টাকা বিতরণ নিয়ে শঙ্কা

১১

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়- রাশমিকা

১২

যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে

১৩

নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

১৪

সংঘাত এড়াতে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র-ইরান

১৫

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

১৬

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

১৭

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

১৮

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

২০
X