লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী বৈঠকে মারা গেলেন বিএনপি নেতা

বিএনপি নেতা হারুনুর রশীদ। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা হারুনুর রশীদ। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে স্ট্রোক করে হারুনুর রশীদ নামে এক বিএনপি নেতা মারা গেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে মারা যান তিনি।

হারুনুর রশীদ সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় রাজিবপুর নোয়া বাড়ির বাসিন্দা।

উপস্থিত নেতাকর্মীরা জানান, পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আব্দুল কাদের হাজি বাড়ি এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নারীদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক করেন। সেখানে সভা চলাকালীন বিএনপি নেতা হারুন হঠাৎ স্ট্রোক করেন। সেখান থেকে হাসপাতাল নেওয়ার পথে মারা যান তিনি।

প্রবীণ বিএনপি নেতা হারুনের মৃত্যুতে বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। তারা হারুনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, হারুন বিএনপির প্রবীণ নেতা। দলের প্রতি তার অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা তার পরিবারের পাশে রয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X