সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে টাকা ফেরত দিতেই হবে’

উঠান বৈঠকে বক্তব্য রাখছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী কাজী মো. আলাউদ্দীন। ছবি : কালবেলা
উঠান বৈঠকে বক্তব্য রাখছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী কাজী মো. আলাউদ্দীন। ছবি : কালবেলা

৫ আগস্টের আন্দোলনের পর বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতে বাধ্য করা হবে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় কালিগঞ্জের উভাকুড় হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী মো. আলাউদ্দীন বলেন, ‘৫ আগস্টের পরে আমার গায়ে সামান্যতম কোনো কালির দাগ নেই। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান কোনো ভাইয়ের কাছ থেকে এক টাকাও চাঁদা নিয়ে থাকে, সে টাকা আমি ফেরত নিয়েই ছাড়ব, ইনশাল্লাহ।’

তিনি বলেন, জুলাই আন্দোলনে তিনি ৩ আগস্ট নেতৃত্ব দিয়েছেন এবং ৫ আগস্ট বিজয় মিছিলে অংশ নিয়েছেন।

স্থানীয় মানুষকে উদ্দেশ করে মো. আলাউদ্দীন আরও বলেন, ‘আগের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ধানের শীষকে জয়ী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।’

উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম শান্ত, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অশোক কুমার রায়, সাবেক শিক্ষক তারকনাথ, সাবেক ইউপি সদস্য দুলাল চন্দ্র ঘোষসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বৈঠকে উপস্থিত স্থানীয়রা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X