শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ এএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ৩ হাজার ২৫ কেজি অবৈধ চা জব্দ, ২ লক্ষ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে প্রায় ৬ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের চা পাতা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
শ্রীমঙ্গলে প্রায় ৬ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের চা পাতা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

শ্রীমঙ্গলের তানভীর টি হাউজকে নিয়ম বহির্ভূত অবৈধ চা মজুদ এবং অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের চা প্যাকেটজাত করে অনুমোদনহীন ব্র্যান্ডে বিক্রয়ের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চা ক্রয়ের বৈধ কাগজপত্র না থাকায় প্রায় ৬ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৩ হাজার ২৫ কেজি অবৈধ চা জব্দ করা হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন উপজেলার সোনার বাংলা রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে দ্বিতীয় দিনের মতো এ অভিযান পরিচালনা করেন।

উল্লেখ্য, এর আগে ২১ সেপ্টেম্বর অভিযানে তানভীর টি হাউজ থেকে বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের বিপুল পরিমাণ নকল চা প্যাকেট এবং সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চা জব্দ করে ৭টি চায়ের গুদাম সাময়িকভাবে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত। শুত্রুবার (২২ সেপ্টেম্বর) এসব গুদামে প্রতিষ্ঠানের মালিক সমর মিয়ার উপস্থিতিতে অভিযান চালিয়ে এসব অবৈধ চা জব্দ করেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, প্রতিষ্ঠানটি আইন অমান্য করে দীর্ঘদিন ধরে নিলাম বহির্ভূত অবৈধ চা মজুদ এবং বিপণনের সাথে জড়িত। এতে একদিকে অস্বাস্থ্যকর নিম্নমানের চা ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। চায়ের অবৈধ ব্যবসা বন্ধে সারা দেশে এ ধরনের অভিযান চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবেবরাতে যা করবেন, যা করবেন না

পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান

পাকিস্তানে তুমুল সংঘর্ষ, নিহত প্রায় দেড়শ

রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে কী করবেন?

সাভারে বিএনপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে বহিষ্কার

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন বিসিবির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

১০

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

১১

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১২

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

১৩

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

১৪

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

১৫

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

১৬

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

১৭

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

১৮

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

১৯

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

২০
X