চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

’২৪ না হলে ’২৬ পাওয়া যেত না : জামায়াত আমির

চট্টগ্রামে জামায়াতে ইসলামীসহ ১১ দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
চট্টগ্রামে জামায়াতে ইসলামীসহ ১১ দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ’২৪ না হলে ’২৬ পাওয়া যেত না। যারা এটাকে অস্বীকার করে তাদের ২৬ এ লাল কার্ড। বাংলাদেশ ১২ ফেব্রুয়ারিতে পথ খুঁজে পাবে।

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে জামায়াতে ইসলামীসহ ১১ দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সীতাকুণ্ড, সাতকানিয়া, কক্সবাজার, মহেশখালী সমাবেশে শেষে নগরীর বন্দর থানা এলাকায় বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে যোগ দেন ডা. শফিকুর রহমান।

এ সময় চট্টগ্রাম-৮, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের প্রার্থীসহ নগর জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না; আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। যুবকরা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। ডাকসু থেকে শুরু হয়ে জকসুতে এসে থেমেছে। আমরা যুবকদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতে চাই না। তাদের আমরা শিক্ষারআলোকে যোগ্য করে তুলে তুলতে চাই।

তিনি রূপক অর্থে বলেন, আমরা বাংলাদেশ নামের একটি উড়োজাহাজের ককপিটে এই যুবসমাজকে ক্যাপ্টেন হিসেবে বসাতে চাই। সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার সিটে আমরা বসে থাকতে চাই। এরা এই উড়োজাহাজ চালিয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে।

জামায়াত আমির বলেন, বীরেরা কখনো মরে না। তারা জীবন দিয়ে বলে যায় আমার জীবন তোমাদের জন্য দিয়ে গেলাম। তারা সৎ রাজনীতির উপদেশ দিয়ে চলে যায়। জীবন দেব জুলাই কাউকে আমরা দেব না।

তিনি আরও বলেন, সাড়ে ১৫ বছর আমরা সবাই মজলুম ছিলাম, ১৫ মাসে তারা চাঁদাবাজে পরিণত হয়েছে। ১২ ফেব্রুয়ারিতে বিজয়ী হলে আর দুর্নীতি করতে দেওয়া হবে না।

ডা. শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে বলেন, মাঘ মাসে মাথা যদি এত গরম হয় চৈত্র মাসে যাবে কই? মাথা ঠাণ্ডা রাখো ভাই। যখন মাথা গরম হয় তখন তারা অনেক সময় বউকে মা বলে সম্বোধন করে বসে। আগামীর বাংলাদেশ গড়বে যুবকরা। যুবকরা ঘুমিয়ে পড়েনি।

এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত— এমন রাজনীতির অভিযোগ এনে তীব্র সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির দিকে ইঙ্গিত করে বলেন, আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামেলি কার্ড নস্যি, এর দুই পয়সার কোনো গুরুত্ব নাই। আগে আমার মায়ের মর্যাদা, তারপর ফ্যামেলি কার্ড। আমরা জাতিকে আলহামদুলিল্লাহ গর্বিত জাতি হিসেবে গড়ে তুলতে চাই। কারো কার্ডের ধার এ জাতি ধারে না।

সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের মায়েদের গায়ে হাত দিচ্ছো- আগুন জ্বলে উঠবে। এ আগুন কেউ নেভাতে পারবে না। আমাদের ঠেকাতে পারবে না, ভয়ভীতি দেখিয়ে আমাদের গতিপথ পরিবর্তন করতে পারবে না। আলটিমেট মঞ্জিলে না যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামব না।

বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থানের ওপর জোর দিয়ে জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, এই যুবসমাজ কারো কাছে গিয়ে ভিক্ষা চায়নি, বেকার ভাতা চায়নি। তারা বলেছে- আমাদের হাতে কাজ দাও, আমরা কাজ করতে চাই, দেশ গড়তে চাই। আমরা যুবসমাজকে কথা দিচ্ছি- বেকার ভাতা দিয়ে তোমাদের অসম্মানিত করব না। প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলব।

আগামী ১২ তারিখের গণভোট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ১২ তারিখের ভোট হচ্ছে জুলাই বিপ্লবকে বুকে আঁকড়ে ধরার জন্য ‘হ্যাঁ’ ভোট। যারা জুলাই মানে না, তাদের জন্য আবার কিসের নির্বাচন? ঠেলা খাইলে নাকি বাবা ঠিক হয়। প্রথমে যারা না ভোট বলেছিল, এখন দেখেন- সারা দেশ ঐক্যজোট হ্যাঁ এর পক্ষে। এখন আস্তে আস্তে বলতে শুরু করেছে- আমরা গণভোটে হ্যাঁ ভোট দেব। আমরা দোয়া করি, তাদের মুখের কথাটা যেন বুকের কথাই হয়।

চট্টগ্রামের উন্নয়ন বঞ্চনা ও বন্দরের দুর্নীতি নিয়ে তিনি বলেন, চট্টলার বাসীর একটি ঐতিহ্য আছে। অনেকে আক্ষেপ করে বলেছেন- নামে বাণিজ্যিক রাজধানী, কাজে ফকফকা। কিছু মানুষ যুগ যুগ ধরে এই বন্দর বিক্রি করে কপাল বানিয়েছে। আগামীতে এ সুযোগ আর দেওয়া হবে না। আগামীতে এই বন্দর জনগণের হবে।

জনসভায় তিনি ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সব ধর্মের মানুষকে নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন। সমাবেশ শেষ করার আগে তিনি জামায়াত প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X