বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষ আল্লাহর রহমতের প্রতীক : আলাল

অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা
অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা

ধানের শীষকে রহমতের প্রতীক উল্লেখ করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, লাঙল দিয়ে জমি চাষ করা যায়, দাঁড়িপাল্লা দিয়ে মাপা যায়। মানুষ চাইলে এসব প্রতীক বানাতে পারে। কিন্তু একটি ধানের শীষ মানুষের পক্ষে বানানো সম্ভব নয়। আল্লাহর ইচ্ছা ছাড়া একটি ধানও জন্মায় না। তাই ধানের শীষ আল্লাহর রহমতের প্রতীক।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। বাবুগঞ্জের মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান বক্তা ছিলেন আলাল।

এসময় আসনটিতে নিজে সংসদ সদস্য থাকাকালীন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি সবসময় গণমানুষের রাজনীতি করে আসছে। বিএনপি মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নিয়ে ইউনিয়ন থেকে জাতীয় সংসদ পর্যন্ত পথ অতিক্রম করেছে। আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন এখানে উন্নয়ন হয়েছে। আমার পরে আর উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি এই এলাকায়। জনগণ সুযোগ দিলে আবারও উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারবেন ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীন।

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী আন্দোলনের কারণে ৪৮৫টিরও বেশি মামলার আসামি হয়েছিলাম। প্রতিটি মামলাই উচ্চ আদালতে পরিচালনা করেছেন জয়নুল আবেদীন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধেও যেসব মিথ্যা মামলা চলেছে, সেগুলোর আইনি লড়াইও তিনি নীরবে করে গেছেন দলের জন্য।

ধর্মীয় সম্প্রীতি ও শিক্ষা বিস্তারে বিএনপির ভূমিকা তুলে ধরে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, বাংলাদেশে মন্দিরভিত্তিক শিক্ষা চালু করেছিলেন বেগম খালেদা জিয়া এবং মসজিদভিত্তিক শিক্ষা চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মও গড়ে তোলে বিএনপি।

তিনি বলেন, কথায় কথায় নারীর সম্মান রক্ষার কথা যারা বলেন, তারা এতদিন কোথায় ছিলেন? এখন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বলছেন, অথচ অনেকেই জানেন না এর আসল অর্থ কী।

খালেদা জিয়ার দাফনের প্রসঙ্গ টেনে আলাল বলেন, ‘তার জানাজার খাটিয়া দেশের শ্রেষ্ঠ চারজন আলেম বহন করেছিলেন। এতে কারও ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়নি, বরং ধর্মের মানই বেড়েছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান প্রমুখ।

এর আগে মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১০

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১১

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১২

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৩

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৪

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১৫

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১৬

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১৭

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৮

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

২০
X