ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে প্রবাসীদের উপহার, শীতার্তদের পাশে ‘বাফলা চ্যারিটি’

ঝালকাঠিতে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাফলা চ্যারিটি। ছবি : সংগৃহীত
ঝালকাঠিতে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাফলা চ্যারিটি। ছবি : সংগৃহীত

ঝালকাঠিতে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাফলা চ্যারিটি। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের অর্থায়নে পরিচালিত এই সংগঠনের উদ্যোগে সদর উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বেরমহল হাচান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম।

মু. মুহাইমিন লস্কর আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার ও শিক্ষক আবদুল হালিম লস্কর। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক লস্কর।

শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি লস্কর আল মামুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে গ্রামাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। এ সময় সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সহায়তা শীতার্ত মানুষের জন্য বড় ভরসা হয়ে ওঠে। প্রবাসীদের অর্থায়নে পরিচালিত বাফলা চ্যারিটির এই উদ্যোগ বেরমহল এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বক্তারা আরও বলেন, পরবাসের কর্মব্যস্ত জীবন, যান্ত্রিকতা আর হাজার মাইলের দূরত্ব- কোনো কিছুই বাধা হতে পারেনি দেশের মানুষের প্রতি নিখাদ ভালোবাসার কাছে। জন্মভূমির টানে নিজেদের কষ্টার্জিত আয়ের একটি অংশ দেশের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে এই যুক্তরাষ্ট্র প্রবাসীরা প্রমাণ করছেন যে, প্রবাসে থাকলেও তাদের হৃদয় পড়ে থাকে বাংলার সবুজ শ্যামল প্রান্তরেই। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা প্রয়োজন। এতে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে। প্রবাসে থেকেও নাড়ির টানে দেশের মানুষের জন্য এই ভালোবাসা সত্যিই অনুকরণীয়। এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবানদেরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে কয়েকশ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১০

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১১

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১২

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৪

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৫

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৬

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৭

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৮

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৯

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

২০
X