হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৭ নেতা

বিএনপিতে যোগ দেওয়া নেতাদের বরণ করে নেন বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম। ছবি : কালবেলা
বিএনপিতে যোগ দেওয়া নেতাদের বরণ করে নেন বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম। ছবি : কালবেলা

নোয়াখালী হাতিয়ায় বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাত নেতাকর্মী। এ সময় তাদের মালা দিয়ে বরণ করে নেন নোয়াখালী-৬ হাতিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তমরদ্দি ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী এক উঠান বৈঠকে এ যোগদান অনুষ্ঠিত হয়।

বিএনপিতে যোগদানকৃত নেতারা হলেন- তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এনসিপির সদস্য সচিব হেলাল, যুগ্ম আহ্বায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও মারুফ উদ্দিন।

এই বিষয়ে বিএনপিতে যোগ দেওয়া হেলাল উদ্দিন বলেন, দীর্ঘদিন এনপিপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছি। আজ আমি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছি। আজ থেকে ধানের শীষের পক্ষেই কাজ করব।

এই ব্যাপারে এনসিপির তমরদ্দি ইউনিয়নের সদস্য সচিব ছাইফুল ইসলাম বলেন, এ কমিটি অকার্যকর ছিল। অনেক দিন পর্যন্ত তারা দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত। তাবে তারা কোন দলে যোগদান করেছে কি না আমার জানা নেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক করে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এ সময় আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করতে উপস্থিত লোকজনকে আহ্বান জানান তিনি। একই সঙ্গে হাতিয়ার নদী ভাঙনরোধ, ভূমিহীনদের পুনর্বাসন, হাতিয়ার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও পর্যটন কেন্দ্র হিসেবে হাতিয়াকে গড়ে তোলার কথা জানান মাহবুবের রহমান শামীম।

উঠান বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১০

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১২

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৩

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৪

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৫

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৭

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৮

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৯

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

২০
X