খুলনা ব্যুরো
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার বিসমিল্লাহ ওরফে বিসমিল্লাহ শেখ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার বিসমিল্লাহ ওরফে বিসমিল্লাহ শেখ। ছবি : সংগৃহীত

খুলনার লবণচরা থানাধীন টুটপাড়া দরবেশ মোল্লা গলির আলোচিত ট্রিপল মার্ডারের অন্যতম আসামি বিসমিল্লাহ ওরফে বিসমিল্লাহ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টুটপাড়া দারোগার বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিসমিল্লাহ ওরফে বিসমিল্লাহ শেখ খুলনার টুটপাড়া ২ নম্বর ক্রস রোড, কবি নজরুল সড়কের বাসিন্দা। তার বিরুদ্ধে একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ছিল।

ট্রিপল মার্ডার মামলার তদন্ত কর্মকর্তা ও লবণচরা থানার ওসি (তদন্ত) মো. ইউসুফ আলী বলেন, তিন খুনের মূল পরিকল্পনাকারী শামীম আহমেদসহ আরও কয়েকজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দিতে বিসমিল্লাহর নাম উল্লেখ করেছে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হবে। এর আগে খুলনা থানায় জিজ্ঞাসাবাদকালে তিনি ট্রিপল মার্ডারসংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। খুব শিগ্‌গিরই এ মামলার চার্জশিট দাখিল করা হবে।

খুলনা সদর থানার ওসি মো. কবির হোসেন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জানতে পারি, বিভিন্ন মামলার আসামি ও খুলনা থানার একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিসমিল্লাহ টুটপাড়া দারোগার বস্তি এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, বিসমিল্লাহ লবণচরা থানাধীন টুটপাড়া দরবেশ মোল্লা গলির আলোচিত ট্রিপল মার্ডার মামলার আসামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১০

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১১

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১২

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৩

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৪

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৫

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৬

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৭

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৮

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৯

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

২০
X