ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

একটি দল ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে ফেলবে : মিন্টু 

ফেনীর দাগনভুঞার দুলামিঞা কটন মিলে মুক্তিযোদ্ধাদের সাথে আবদুল আউয়াল মিন্টু | ছবি : কালবেলা
ফেনীর দাগনভুঞার দুলামিঞা কটন মিলে মুক্তিযোদ্ধাদের সাথে আবদুল আউয়াল মিন্টু | ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলের মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, একটি দল ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে ফেলবে। আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, মেজর জিয়াউর রহমানকে বাদ দিয়ে অন্য একজনকে মুক্তিযুদ্ধের ঘোষক বলে প্রচার করা হচ্ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর দাগনভুঞার দুলামিঞা কটন মিলে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে বিএনপি ছাড়া উত্তরণের আর কোনো সহজ পথ নেই। আজ আমাদের সামনে দুটি রাস্তা রয়েছে, হয় আমরা সংঘাতের পথে যাব, আর না হয় বর্তমান পরিস্থিতি কাটিয়ে ঐক্যবদ্ধ সমাজ গড়ব।

তিনি আরও বলেন, ঢাকা ১৭ আসনে একটি দলের একজন এমপি প্রার্থী সেনাবাহিনীর সাথে কেমন আচরণ করেছে? এসব ঘটনাই প্রমাণ করে তারা ক্ষমতায় গেলে মারামারি করে দেশকে আফগানিস্তানের মতো বানিয়ে ফেলবে। আমরা আফগানিস্তানের মতো পরিস্থিতি চাই না, আমরা চাই সমৃদ্ধি। সমাজের একটি বড় অংশকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

নিজের রাজনৈতিক দর্শনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, আমি ২০০১ সালে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিলেও আমাদের পরিবার দাগনভুঞায় ঐতিহাসিকভাবে দলমত নির্বিশেষে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। এলাকায় আমরা কখনো আওয়ামী লীগ-বিএনপি ভেদাভেদ করিনি। একটি সমাজকে উন্নয়ন করতে হলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। উন্নয়নের ক্ষেত্রে অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করলে ভবিষ্যৎ ভুলে পথচলা থমকে যায়। তাই অতীতের ভেদাভেদ ভুলে আগামীর সমৃদ্ধির দিকে নজর দিতে হবে।

ভোটারদের উদ্দেশ্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, আপনারা আমাকে যোগ্য মনে করে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে, আমি আমার বাকি জীবনটা আপনাদের সেবায় কাটিয়ে দেব। আমি আপনাদের বন্ধু ও সঙ্গী হিসেবে পাশে থাকতে চাই। আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন, সবসময় পাশে পাবেন।

অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X