‎ ‎শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

‘‎নীল নদের পানি যেমন নীল নয়, জামায়াতের ইসলামও ইসলাম নয়’

ঝিনাইদহের শৈলকুপার উপজেলার দিগনগর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন বিএনপির প্রার্থী অ্যাড. মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা
ঝিনাইদহের শৈলকুপার উপজেলার দিগনগর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন বিএনপির প্রার্থী অ্যাড. মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা

সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান বলেছেন, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতের ইসলামও ইসলাম নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে- এমন কথা বলে সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বেহেস্তের টিকিট বিক্রির নামে ভোট চাওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই- এটা শিরক, ইসলামবিরোধী কথা এবং আমাদের নির্বাচন আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন।

নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, যদি জনগণের ভোটে তিনি নির্বাচিত হন, তবে তার প্রথম অঙ্গীকার হবে সুশাসন নিশ্চিত করা। সুশাসনের সঙ্গে সংশ্লিষ্ট সব পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নারীদের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি কাজ করবেন।

এ সময় গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ওসমান আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক মেয়র খলিলুর রহমান, নজরুল ইসলাম জোয়াদ্দার, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু মুসা ও রাজু আহমেদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X