পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মিনহাজুল আলম

এনসিপিকে সমর্থন জানিয়ে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
এনসিপিকে সমর্থন জানিয়ে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

রাজবাড়ী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পাংশা উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন দেওয়াল ঘড়ি মার্কার এ প্রার্থী।

সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলম বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী গত ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল। পারিপার্শ্বিক এবং অসুস্থতার কারণে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারিনি।

তিনি আরও বলেন, এ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী জামিল হিজাজীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X