বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় নিষিদ্ধ রং মিশিয়ে শিশুখাদ্য উৎপাদন, ৫ লাখ টাকা জরিমানা

অনিয়মের দায়ে ৫ লাখ টাকা জরিমানা আদায়। ছবি : কালবেলা
অনিয়মের দায়ে ৫ লাখ টাকা জরিমানা আদায়। ছবি : কালবেলা

বগুড়ায় নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করে শিশুখাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের দায়ে আবিদ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে শহরের আটাপাড়ায় অবস্থিত মেসার্স আবিদ টেড্রার্সের কারখানায় নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুদের খাদ্য তাল মিসরি নকল মোড়কে মোড়কজাত করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইনে মেসার্স আবিদ ট্রেডার্সকে ৫ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রাসেল বলেন, নিরাপদ খাদ্যের জন্য জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় বগুড়া জেলা পুলিশের একটি টিম তাদের সহযোগিতা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X