ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্র দখল করতে এলে প্রতিরোধ গড়ে তুলতে হবে : হাসনাত আব্দুল্লাহ 

ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের যারা বর্ডার দিয়ে পার করে দিয়েছে তারা যদি ভোটকেন্দ্র দখল করতে আসে তাহলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি ) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা কে বি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যে ব্যক্তিটা চাঁদাবাজি করে উনিও চায় ওনার ছেলেটা যেন ভালো সমাজে বেড়ে ওঠে। যে লোকটা সুদে টাকা লাগায় তার মেয়ের বিয়ের সময় সেও ভালো ছেলে তথা শিবির ও ছাত্রশক্তির মানুষ খুঁজে বের করে। মাদকের সঙ্গে যে জড়িত সে নিজেও চায় তার সন্তান একটি সুন্দর পরিবেশে বড় হোক। তারা জানে এটি ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্য দিয়েই সম্ভব। আর এটা কেবলমাত্র ১১ দলের দ্বারাই সম্ভব।

হাসনাত আরও বলেন, বুড়িচং ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের যারা আছেন, আমরা বিশ্বাস রাখতে চাই, এই নির্বাচনে আপনাদের কেনা যাবে না। এসপিদের জন্য আলাদা কোনো খাম রাখতে হবে না। এসআইদের জন্য আলাদা কোনো টাকা রাখতে হবে না। তাদের বিবেকের তাড়নায়, পেশার মর্যাদায় ও পোশাকের সম্মানে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনে জীবন দেবে।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, আমার মা-বোনেরা যারা রয়েছেন, ভোটের দিন সকাল সাড়ে সাতটার দিকে আপনারা কেন্দ্রে চলে যাবেন। সেদিন কেন্দ্র থেকে ভোট দিয়ে এসে বাড়িতে নাস্তা করবেন। আপনারা জানেন না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে। মানুষ অপেক্ষায় রয়েছে। সিএনজি ড্রাইভাররা অপেক্ষায় রয়েছে। ব্যবসায়ীরা নিস্তার চায়। মানুষ মুক্তি চায়, তারা শান্তি চায়।

তিনি আরও বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। পিছু হটার দরকার নাই। ১১ দলীয় ঐক্যবদ্ধ জোটকে ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে। ইনশাআল্লাহ, আমরা বিজয় নিয়েই আমরা সংসদে যাব।

চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১০

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১১

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১২

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৩

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৪

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১৫

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১৬

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১৭

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৮

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

২০
X