ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দাগনভুঞায় আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে বিশাল গণমিছিল

আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে দাগনভূঞা উপজেলায় গণমিছিল। ছবি : কালবেলা
আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে দাগনভূঞা উপজেলায় গণমিছিল। ছবি : কালবেলা

ফেনীর দাগনভূঞা উপজেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে গণমিছিলটি মাতুভূঞা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা বাজারে এসে সমাবেশে মিলিত হয়।

সাবেক ছাত্রনেতা মতিউর রহমান চৌধুরী পলাশের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন- দাগনভুঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহবায়ক সামছুল হক নকু মেম্বার, উপজেলা যুবদলের সদস্য হারিছ আহমদ পেয়ার, নাছির উদ্দীন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জানা যায়, জুমার নামাজের পর থেকেই মাতুভূঞার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা বটতলা বাজারে জড়ো হতে থাকেন। পরে সাবেক ছাত্রনেতা পলাশের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি মাতুভূঞার ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা আবদুল আউয়াল মিন্টুর পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মতিউর রহমান চৌধুরী পলাশ বলেন, আবদুল আউয়াল মিন্টু ফেনীর মাটি ও মানুষের নেতা। তার হাত ধরেই দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়ন ত্বরান্বিত হবে। সাবেক এই ছাত্রনেতা আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আবদুল আউয়াল মিন্টুর কোনো বিকল্প নেই। আজকের এই গণজোয়ার প্রমাণ করে মাতুভূঞার মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X