নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, একজনের কারাদণ্ড

জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ । ছবি : কালবেলা
জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ । ছবি : কালবেলা

নওগাঁ-৫ সদর আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে লিটন কুমার চৌহান নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টায় জামায়াতের প্রার্থী আবু সাদাত মো. সায়েমের নির্বাচনী ক্যাম্পে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত লিটন কুমার চৌহান শহরের নুনিয়াপাড়া সুইপার কলোনির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাত ৪টায় শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের সময় লিটন কুমার চৌহানকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। তবে লিটন কুমার চৌহানের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি জানায়, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় লিটন কুমার চৌহানকে পুলিশের কাছে সোপর্দের পর লিখিত অভিযোগ করেন স্থানীয় এক জামায়াত নেতা।

কমিটি আরও জানায়, অভিযোগের সত্যতা পাওয়ায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৭ (ঘ) এবং ১৫ (গ) লঙ্ঘন করায় এই আইনের ২৭নং বিধি অনুযায়ী সংক্ষিপ্ত বিচারে দোষী সাব্যস্ত করে ওই ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X