সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

ধানের শীষ প্রতীক তুলে দিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান স্বতন্ত্র প্রার্থী। ছবি : কালবেলা
ধানের শীষ প্রতীক তুলে দিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান স্বতন্ত্র প্রার্থী। ছবি : কালবেলা

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এসএম মামুন আর রশীদ। তিনি বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

মামুন এই আসনে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান।

এ সময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রার্থী এসএম মামুন আর রশীদ বলেন, বিএনপি আমার অস্তিত্বের সঙ্গে গাঁথা। আমি একজন কর্মী হিসেবে কখনোই দেখতে পারি না আমার চোখের সামনে ধানের শীষের ক্ষতি হোক, দলের ক্ষতি হোক। তাই আমি বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

তিনি বলেন, আমি আমার সঙ্গে থাকা সব কর্মী-সমর্থকসহ তরুণ প্রজন্মকে আহ্বান জানাই- সৈয়দপুর ও কিশোরগঞ্জের মানুষের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতে এই আসন তুলে দিতে পারি, তাহলে বিএনপি নয়, পুরো সৈয়দপুর-কিশোরগঞ্জ অঞ্চলের মানুষের উন্নয়ন নিশ্চিত হবে।

আলোচনা সভায় উপস্থিত নেতারা বলেন, এই ঐক্যের সিদ্ধান্ত নীলফামারী-৪ আসনে ধানের শীষের বিজয়ের সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের পথ সুগম হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X