যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে অমিতের নির্বাচনী প্রচারে জুলাই যোদ্ধারা

যশোরে জুলাই যোদ্ধাদের নির্বাচনী প্রচার। ছবি : কালবেলা
যশোরে জুলাই যোদ্ধাদের নির্বাচনী প্রচার। ছবি : কালবেলা

যশোর সদর–৩ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণা ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেন জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধারা।

রোববার (৮ ফেব্রুয়ারি) যশোরের ড. আব্দুর রাজ্জাক কলেজ ও মাইকেল মধুসূদন কলেজের আসাদ গেট এলাকায় প্রচারণা চালানো হয়।

এ সময় তারা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে।

জুলাই যোদ্ধারা বিশ্বাস করেন—প্রার্থী হিসেবে অনিন্দ্য ইসলাম অমিত তরুণ ও প্রবীণ সব শ্রেণির মানুষের মনের স্পন্দন বোঝেন। তার শিক্ষাগত যোগ্যতা, মানবিক কর্মকাণ্ড এবং সৃজনশীল চিন্তাভাবনা সত্যিই প্রশংসনীয়। সেই বিশ্বাস থেকেই তারা অমিতকে সমর্থন দিচ্ছেন এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে মাঠে কাজ করছেন।

তারা জানান, দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার প্রশ্নে তারা আপসহীন। এই আদর্শ থেকেই তারা এমন একজন প্রার্থীকে সমর্থন করছেন, যিনি প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার ও উন্নয়নভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী।

তাদের বক্তব্যে আরও উঠে আসে— গণতান্ত্রিক পরিবেশ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের মত প্রকাশের অধিকার ফিরিয়ে আনা জরুরি, প্রতিহিংসামুক্ত ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা, তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন।

প্রচারণায় উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা মো. এনাম সিদ্দিকী, জুলাই যোদ্ধা মো. নাফিস আনজুম রিফাত, আহত জুলাই যোদ্ধা মো. আবিদ হাসান, মো. মেহেদী হাসান, মো. সিফাত খন্দকার, রাফিউজ্জামান রাফীসহ আরও অনেকে।

এ ছাড়া জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী এলাকায় নির্বাচনী প্রচার চালায় জাতীয়তাবাদী আহত জুলাইযোদ্ধা দল।

ওইদিন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১০

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১১

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১২

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৩

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৪

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৫

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৬

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৭

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৮

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৯

ছুরিকাঘাতে লাদেন নিহত

২০
X