সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘৫ আগস্টের পর চাঁদাবাজির শিকার হলে অর্থ ফেরত দেওয়া হবে’

কালিগঞ্জ-আশাশুনি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। ছবি : কালবেলা
কালিগঞ্জ-আশাশুনি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ কালিগঞ্জ-আশাশুনি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন বলেছেন, তার নির্বাচনী এলাকায় ৫ আগস্টের পর কেউ চাঁদাবাজির শিকার হয়ে থাকলে তা উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়া হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্কে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

কাজী আলাউদ্দীন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবার জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা আমার অগ্রাধিকার। তিনি বলেন, আন্তর্জাতিক একটি জরিপে উঠে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৬৫টি আসনে এগিয়ে রয়েছে।

তিনি আরও বলেন, ২০০১ সালের সংসদ নির্বাচনে জয়ী হয়ে এলাকায় উন্নয়নমূলক কাজ করেছি, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার মানুষ আমার সাথে রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের এ ধারাবাহিকতা নিশ্চিত করবেন বলে আমি আশা করি।

নির্বাচনী জনসভায় জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, যুক্তরাজ্য যুবদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুলসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X