বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শিবপুর হবে সন্ত্রাসমুক্ত মডেল উপজেলা: মনজুর এলাহী 

নির্বাচনী পথসভায় বক্তব্য দেন মনজুর এলাহী। ছবি : কালবেলা
নির্বাচনী পথসভায় বক্তব্য দেন মনজুর এলাহী। ছবি : কালবেলা

নরসিংদী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুর এলাহী বলেছেন, ‘আমি এমপি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে শিবপুর উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করব। এটিকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।’

সোমবার (০৯ ফেব্রুয়ারি) শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এলাকার রাস্তাঘাট, চিকিৎসা ব্যবস্থাসহ সব সমস্যার সমাধান করা হবে। বেকারদের কর্মসংস্থান করা হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়; দলটি সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে উন্নয়নের রাজনীতি করতে চায়।’

এ সময় আরও বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম রাশিদুল আলম, পুটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদল সরকার, সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সাহেদ, উপজেলা জাসাসের আহ্বায়ক এসএম আরিফুল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X