বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

লাখ টাকা ও ভোটার স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক

লাখ টাকা ও ভোটার স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে নগদ এক লাখ টাকা এবং বিএনপি মনোনীত প্রার্থীর ছবি সম্বলিত ভোটার স্লিপসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাবুগঞ্জ সেনাক্যাম্পের একটি টিম এ অভিযান পরিচালনা করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটকদেরকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড এবং এক লাখ ২ হাজার টাকা জব্দ দেখিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

অর্থদণ্ড দেওয়া দু’জন হলেন- হুমায়ুন গাজী ও এনায়েত গাজী। তারা বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা এবং বিএনপি কর্মী বলে পরিচয় দিয়েছেন। তাদের মধ্যে হুমায়ুন গাজীকে ১০ হাজার এবং এনায়েত গাজীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার বলেন, জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলে দুই আরোহীর গতিবিধি সন্দেহজনক দেখে তাদের তল্লাশী করে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে নগদ এক লাখ ২ হাজার টাকা এবং একজন প্রার্থীর ছবি ও ধানের শীষ প্রতীক সম্বলিত ভোটার স্লিপ উদ্ধার করা হয়। তবে আটকরা পেট্রোল পাম্পের ব্যবসার জন্য নগদ টাকা বহন করছিল বলে দাবি করে।

কামরুন্নাহার তামান্না বলেন, তাদের এমন দাবি সন্তোষজনক মনে হলেও যেহেতু প্রার্থীর ছবি এবং প্রতীক সম্বলিত ভোটার স্লিপ পাওয়া গেছে; এটি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। এ কারণে তাদের দু’জনকে ১৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ ২ হাজার টাকা জব্দ দেখানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X