চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ এএম
অনলাইন সংস্করণ

রাতে জামায়াত নেতারা ভোটকেন্দ্রে, প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

পাবনা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
পাবনা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাতে জামায়াত নেতারা ভোটকেন্দ্রে প্রবেশ করায় পাবনার চাটমোহরে এক দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার প্রিসাইডিং অফিসার মো. রুহুল আমিন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। তিনি চাটমোহর উপজেলায় খাদ্য পরিদর্শক পদে কর্মরত রয়েছেন।

জানা গেছে, নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামের জালাল উদ্দিনের ছেলে ছাত্রশিবির পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান (জামান), বলজপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে মোখলেছুর রহমানসহ আরও কয়েকজন জামায়াত নেতা বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রিসাইডিং অফিসার মো. রুহুল আমিনের সঙ্গে দেখা করেন এবং এজেন্টদের কাগজপত্র হস্তান্তর করেন। অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা বিষয়টি টের পেলে এ খবর পুরো এলাকায় ছড়িয়ে পরে।

বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে জানানো হলে তিনি পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে রুহুল আমিনকে প্রত্যাহার করে সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রিসাইডিং অফিসার হিসেবে স্থলাভিষিক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X