কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-২ : বড় ব্যবধানে এগিয়ে আমান উল্লাহ আমান

বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা
বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে ভোট গণনার প্রাথমিক ফলাফলে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।

প্রাপ্ত ফলাফ্যানুযায়ী, মোট ১৪১টি কেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রের গণনা শেষে তিনি পেয়েছেন ৬৫ হাজার ৪৭৯ ভোট।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ২৯ হাজার ৮৩ ভোট। ফলে এই মুহূর্তে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩৯৬।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এখনো অন্যান্য কেন্দ্রগুলোর ফলাফল আসা বাকি থাকলেও প্রাথমিক গণনার প্রবণতায় আমান উল্লাহ আমান সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন। বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, শহরসংলগ্ন এলাকা ও ঘনবসতিপূর্ণ ওয়ার্ডগুলোতে বিএনপি প্রার্থীর ভোটের হার তুলনামূলক বেশি।

মাঠপর্যায়ের তথ্যে জানা যায়, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা দাবি করছেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে ধানের শীষের পক্ষে রায় দিচ্ছেন।

অন্যদিকে জামায়াত প্রার্থীর সমর্থকরাও শেষ পর্যন্ত ফলাফলে পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঢাকা–২ আসন ঐতিহাসিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ব্যক্তিগত জনপ্রিয়তা, দীর্ঘদিনের সাংগঠনিক প্রভাব এবং তৃণমূল নেটওয়ার্কের কারণে আমান উল্লাহ আমান শুরু থেকেই সুবিধাজনক অবস্থানে ছিলেন। প্রাথমিক ফলাফল সেই ধারণাকেই শক্তিশালী করছে।

এদিকে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফলাফল হাতে এলে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হবে। তবে বর্তমান ব্যবধান অব্যাহত থাকলে ঢাকা-২ আসনে বড় জয় পেতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X