বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ এএম
অনলাইন সংস্করণ

সিলেট-৬ আসনে বেসরকারি ফলে বিএনপির জয়

অ্যাডভোকেট এমরান চৌধুরী | ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট এমরান চৌধুরী | ছবি : সংগৃহীত

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট-৬ আসনের প্রকাশিত প্রাথমিক (বেসরকারি) ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী, বিয়ানীবাজার উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রে জামায়াত জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন ৪১ হাজার ৮শত ১৪ ভোট। আর বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ৩৭ হাজার ৮শ ২৮ ভোট।

অন্যদিকে, গোলাপগঞ্জ উপজেলার ১০৩ কেন্দ্রের মধ্যে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ পেয়েছেন ৭০ হাজার ৯৯৪ ভোট এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন পেয়েছেন ৫৫ হাজার ৯২৩ ভোট।

দুই উপজেলার মোট ভোটের হিসাবে দেখা যায়, ধানের শীষ প্রতীক সর্বোচ্চ ১ লাখ ৭ হাজার ৮২২ ভোট পেয়েছে। বিপরীতে দাঁড়িপাল্লা পেয়েছে ৯৭ হাজার ১৩৭ ভোট।

সবমিলিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের চেয়ে ১০ হাজার ৮৮৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X