চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বেসরকারিভাবে বিজয়ী জামায়াতের ডা. তাহের ‎ ‎

ডা. তাহের । ছবি : সংগৃহীত
ডা. তাহের । ছবি : সংগৃহীত

‎কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

উপজেলার ১২৭টি কেন্দ্রের মধ্যে ১২৪টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহের পেয়েছেন ১,৩৩,৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬,৬৩৮ ভোট। প্রাপ্ত ভোটে ডা. তাহের এর সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৫৬,৬৭০টি। প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে ডা. তাহের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ‎ ‎জানা গেছে, বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া অতীতের সকল নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়।

এরই মধ্যে উপজেলার মিয়াবাজার, চাঁন্দশ্রী, গুণবতী, আতাকরাসহ বিভিন্ন এলাকায় দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এছাড়া অতীতের সকল নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হয়েছে-এমন মন্তব্য করেছেন ভোটাররা।

সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকাল ১০টায় ভোট দিয়ে পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন ডা. তাহের। ১২৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হলেও কারচুপির অভিযোগের ভিত্তিতে ৩টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে প্রশাসন।

স্থগিত কেন্দ্র গুলো হলো, গুণবতী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‎উল্লেখ্য, পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লা পেয়েছে ৭,৩১৬টি ও ধানের শীষ পেয়েছে ১,২২৯ ভোট। চৌদ্দগ্রাম আসনে মোট ভোটার ৪০৯০৯১ জন। পুরুষ ভোটার ২০৫১১০ জন এবং মহিলা ভোটার ২০৩৯৭৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X