বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-১ আসনে ধানের শীষের বড় জয়

বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন
বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে আসনটির ১০৬টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাত (১২ ফেব্রুয়ারি) ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

১০৬টি কেন্দ্রের চূড়ান্ত হিসাব অনুযায়ী বিএনপির নুরুল আমিন ধানের শীষ প্রতীকে ১,২৭,৬৪৫ ভোট, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৮১,২২৭ ভোট, জাতীয় পার্টির সৈয়দ শাহাদাত হোসেন লাঙ্গল প্রতীকে ১,৬৩১ ভোট, ইসলামী আন্দোলনের ফেরদৌস আহমদ চৌধুরী হাতপাখা প্রতীকে ২,০৬৪ ভোট, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম আপেল প্রতীকে ৭৫৮ ভোট, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী হাতপাঞ্জা প্রতীকে ২৬৬ ভোট, জাসদের এ কে এম আবু ইউসুফ তারা প্রতীকে ২৫২ ভোট পেয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, মীরসরাই আসনে মোট ৩ লাখ ৮০ হাজার ১০২ জন ভোটারের মধ্যে ২ লাখ ১৯ হাজার ৪১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটের হার ৫৭.৭৩ শতাংশ।

তিনি বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, মীরসরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থাপিত কন্ট্রোল রুম থেকে এই ফলাফল সমন্বয় ও ঘোষণা করা হয়। দীর্ঘ সময় পর এই আসনে বিএনপির নুরুল আমিনের এই জয়কে নেতাকর্মীরা ঐতিহাসিক হিসেবে দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X