নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

জনগণের অর্পিত দায়িত্ব বিএনপি সঠিকভাবে পালন করবে : ড. আবদুল মঈন

বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা
বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনে বিজয়ী প্রার্থী ড. আবদুল মঈন খান বলেছেন, জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, সেই অর্পিত দায়িত্ব বিএনপি আগামী ৫ বছর সঠিকভাবে পালন করবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের আগে পলাশ উপজেলার চরনগরদী গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনে সঠিক ভোটটি দিয়েছে। তারা দেশ প্রেমিক ও জাতীয়তাবাদে বিশ্বাসী। বাংলাদেশের কল্যাণে ও উন্নয়নে যারা কাজ করেছে, মানুষ সেই দলকে বিজয়ী করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব, বিশ্বের কাছে সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত করব। আমরা রাজনীতি করি জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়। গতকালের নির্বাচনে প্রমাণ হয়েছে, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে।

পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনের বিজয়ী শুভেচ্ছা ব্যক্ত রাখেন এবং পলাশের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নরসিংদী-২ (পলাশ) আসনে ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১। তবে এ আসনে জামায়াত জোটের প্রার্থী মো. গোলাম সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ এবং ভোট কেন্দ্র ৯১টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X