শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরের তিনটি আসনেই বিএনপির জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ অধ্যুষিত জেলা শরীয়তপুর। জেলা গঠিত হওয়ার পরে এবার প্রথম বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলার তিনটি আসন ধরে রেখেছেন বিএনপির প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

শরীয়তপুর-১ (পালং- জাজিরা) আসনে থেকে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম জামায়াত জোট মনোনীত প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ রিকশা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ১৪ হাজার ৬৪৪ ভোট। দলীয় বিদ্রোহী প্রার্থী না থাকায় বিএনপি প্রার্থীর জয় সহজ হয়েছে। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম জাজিরা উপজেলার বাসিন্দা । এক উপজেলার বাসিন্দা হওয়ার কারনে তাদের মধ্যে ভোট ভাগাভাগি হয়েছে।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন। তিনি পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাহমুদ হোসেন পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। জেলার তিনটি আসনের মধ্যে এই আসনেই তুমুল প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও সব থেকে বেশি ব্যবধানে এই আসনে জিতেছেন বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরন। কিরনের বিশাল জনপ্রিয়তা এবং এ আসনে দলীয় কোন বিদ্রোহী প্রার্থী ছিলনা। যদিও এই আসনের ৪০টি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহণের জন্য ইসি বরাবর আবেদন করেছেন জামায়াত প্রার্থী মাহমুদ হোসেন।

শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এ আসনের মানুষের কাছে এক আস্থার নাম। তিন উপজেলায় রয়েছে তার বিশাল জনপ্রিয়তা। ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করায় আওয়ামী নেতাকর্মী দ্বারা নির্যাতিত হয়ে দীর্ঘদিন কারাবরণ করেন তিনি। দলের জন্য তার ত্যাগের কারনে এখানকার জনগণ তাকে ভোট দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X