কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব

হারুন কিসিঞ্জার। ছবি : সংগৃহীত
হারুন কিসিঞ্জার। ছবি : সংগৃহীত

কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে তার পরিবার ও সহকর্মীরা। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক স্থিতিশীল আছে বলে জানিয়েছে তার পরিবার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর বনশ্রী ইউনিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা। চিকিৎসা শেষে ১৬ ফেব্রুয়ারি দুপুরে তিনি ঢাকার গোড়ান এলাকায় নিজের ভাড়া বাসায় ফিরেছেন।

তার সহকর্মী অভিনেতা সবুজ হোসেন জানান, হারুন কিসিঞ্জার ভাই এখন বিপদমুক্ত। চিকিৎসা শেষে তাকে সোমবার দুপুরে বাসায় নিয়ে আসি। ​ অভিনেতার ছেলে রুবেল খন্দকার বাবার শারীরিক অবস্থা নিয়ে জানান, বাবা দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর সংবাদটি পরিবারকে চরমভাবে ব্যথিত করেছে। ​ রুবেল খন্দকার আরও বলেন,​ বাবা বেঁচে আছেন এবং সুস্থ হওয়ার পথে। যারা না জেনে এই ধরনের মিথ্যা খবর ছড়াচ্ছেন, তারা আমাদের পরিবারকে অহেতুক মানসিকভাবে কষ্ট দিচ্ছেন। দয়া করে কেউ গুজবে কান দেবেন না। আমি দেশবাসীর কাছে বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইছি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হারুন কিসিঞ্জারের ফুসফুসে সংক্রমণ থাকলেও ওষুধের মাধ্যমে তা বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। গত ২৪ ঘণ্টায় তার অক্সিজেন স্যাচুরেশন লেভেলের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি এখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং খাবার গ্রহণ করছেন। শারীরিক পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় চিকিৎসকরা তাকে ছাড়পত্র (রিলিজ) দিয়েছেন। ​ কয়েক দিন ধরে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার মৃত্যুর মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত না হয়েই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে রীতিমতো পোস্ট দিচ্ছে অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X