ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোস্তফা কামালকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মোস্তফা ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব ১০।

র‌্যাব ১০-এর কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ ও র‌্যাব-১ এর যৌথ আভিযানিক দল শ্রীপুরের আনসার রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ফরিদপুর জেলার মধুখালী থানার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোস্তফা কামালকে (৪২) গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে- সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X