নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজি, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সজীব ভুঁইয়া। ছবি : কালবেলা
সিদ্ধিরগঞ্জে র‍্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার সজীব ভুঁইয়া। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সজীব ভুঁইয়া ওরফে ‘সোর্স বাবু’-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা এবং ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, সজীব ভুঁইয়া (৩৩) বিভিন্ন সময়ে নিজেকে র‍্যাব ও পুলিশের সোর্স পরিচয় দিতেন। অনেক জায়গায় নিজেকে কখনও ডিবি, কখনো র‍্যাবের অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকিও দিতেন। এছাড়া তার বিরুদ্ধে র‍্যাব ও পুলিশ সদস্যদের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ রয়েছে। তার সঙ্গে ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করত বলে জানা গেছে।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাইম উল হক জানান, বিষয়টি নজরে আসার পর র‍্যাব-১১ এর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১০

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১২

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৫

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৬

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৭

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৯

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

২০
X