লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে ‘মব কালচার’ : এ্যানি

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে বক্তব্য রাখছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে বক্তব্য রাখছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

সরকার ও দেশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। ‘মব কালচার’ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। যারা মব করছেন এখান থেকে সরে আসাটাই উচিত। সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান,সেটার দায়দায়িত্ব তাদের উপর বর্তাবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংসদ নির্বাচন হয়েছে। সংসদ সদস্যদের শপথ হয়েছে। আমরা শপথ নিয়েছি। হ্যাঁ-না ভোট হয়েছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। হ্যাঁ-এর শপথের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘যেখানে না ভোট হয়েছে সেখানে না ভোট অনুযায়ী পার্লামেন্টে রেইজ হবে, আলোচনা হবে। নির্ধারিত হবে না যেটা সেটা কিভাবে হবে, যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা সেখানে নির্ধারিত হবে। এ ব্যাপারে যারা আইনবিদ রয়েছেন তারা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। জানা দরকার, সুন্দরভাবে বলা দরকার।’

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, হ্যাঁ-না ভোট নিয়ে কথা বলার কোনো দরকার নেই। এ বিষয়ে আলাদা করে কোনো শপথেরও দরকার নেই। এটি সংসদে অটোমেটিক রেইজ হবে এবং যা হওয়া দরকার তা-ই হবে। সরকারকে কীভাবে সহযোগিতা করতে পারেন, দেশটাকে কীভাবে আন্তরিকতার মধ্য দিয়ে এগিয়ে নিবেন, সেই বিষয়ে কথা বলা দরকার।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, মত-পথ ভিন্ন থাকতে পারে, সব ইস্যুতে বিরোধিতা করতে হবে— এমন অবস্থান থেকে পিছিয়ে এসে আমার মনে হয় দেশটা গড়ার জন্য সবাই এক হয়ে আন্তরিকতার সঙ্গে কাজে মনযোগী হওয়া দরকার।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১০

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১১

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১২

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৪

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৫

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৬

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৭

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৮

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৯

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

২০
X